রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

আমেরিকান দূতাবাস ও সকল ভারতীয় ভিসা সেন্টার আজ বন্ধ

আমেরিকান দূতাবাস ও সকল ভারতীয় ভিসা সেন্টার আজ বন্ধ - ছবি : নিউজমিডিয়া24

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। বুধবার (১৭ জুলাই) রাতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারও। বুধবার (১৭ জুলাই) মার্কিন দূতাবাস ও বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে এক সতর্ক বার্তায় এসব ঘোষণা দেয়া হয়।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটাবিরোধী চলমান ছাত্র বিক্ষোভ গত কয়েক দিন ধরে ছড়িয়ে পড়েছে। ঢাকা শহর, এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরজুড়ে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জন্য বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।

আরো সংবাদ


AD HERE