ঢাবির ৫ নারী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা

ঢাবির ৫ নারী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা - ছবি : নিউজমিডিয়া24

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারীদের পাঁচটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দিবাগত রাত দেড়টায় হলের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। লিখিত অঙ্গীকারনামায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার স্বাক্ষর করেন।

যেসব হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম রোকেয়া হল, শামসুন নাহার, কবি সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

এই হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি আরো কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে।

ফজিলাতুন্নেছা মুজিব হল
হলের সাধারণ শিক্ষার্থীরা একযোগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। বুধবার দিবাগত রাত দেড়টায় হলের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। লিখিত অঙ্গীকারনামায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফারহানা বেগম স্বাক্ষর করেন।

আরো সংবাদ


AD HERE