ইসরাইলি হামলায় ৫ শিশুসহ ১১ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় ৫ শিশুসহ ১১ ফিলিস্তিনি নিহত - ছবি : নিউজমিডিয়া24

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৬৬৪ জন নিহত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস ইসরাইলে হামলা চালানোর পর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় মোট ৮৮ হাজার ৯৭ জন আহত হয়েছে।

এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে।

আরো সংবাদ


AD HERE