আজ দেশজুড়ে বিক্ষোভ

আজ দেশজুড়ে বিক্ষোভ - ছবি : নিউজমিডিয়া24

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রড-চাপাতি ব্যবহার করে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

এই হামলায় যে সব ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নিয়েছে তাদের হলে ঢুকতে না দেয়ারও আহ্বান জানান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন কিছু প্রতিবাদেও হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

আরো সংবাদ


AD HERE