ইউরোর ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড

ইউরোর ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড - ছবি : নিউজমিডিয়া24

নামে-ভারে শক্তিশালী দল হলেও এবারের ইউরোতে ইংলিশদের খেলায় ছিল না তেমন সুর-তাল, ছন্দ৷ ফলে এবারের শিরোপার লড়াই থেকে থ্রি লায়ন্সদের খানিকটা বাইরেই রাখছিল অনেকে। তবে সেই দলটাই কিনা উঠে এলো ফাইনালে! শিরোপা জেতার শেষ ধাপে!

ইউরোর ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপীয় ফুটবলের ঐতিহ্যবাহী এই আসরের ফাইনালে তারা। নেদারল্যান্ডসকে আক্ষেপে পুড়িয়ে এবার স্বপ্নের ট্রফিতে চুমু খাবার অপেক্ষা। যেখানে বাধা কেবল স্পেন।

ইদুনা পার্কে দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই হারে ইউরোর ফাইনাল অধরাই রয়ে গেল ডাচদের।১৯৮৮ সালে শিরোপা জেতার পর গত ৩৬ বছরে ৪ বার শেষ চারে উঠে এলেও ফাইনালে উঠা হয়নি তাদের।

সেমিফাইনালে ইংলিশদের জয়ের নায়ক ওলি ওয়াটকিনস। এবারের ইউরোয় এর আগে একটি মাত্র ম্যাচে ২০ মিনিট খেলার সুযোগ পাওয়া এই ফুটবলার এবার ১০ মিনিট খেলেই বদলে দিলেন ভাগ্য! যখন অতিরিক্ত সময়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন, তখনই বদলে দিলেন গল্প।

আরো সংবাদ


AD HERE