বিস্ময়কর তুরস্ককে থামিয়ে সেমিফাইনালে নেদারল্যান্ডস
- ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
এবারের ইউরোর বিস্ময় তুরস্ক। আসরজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে দলটা। তবে সেই বিস্ময়কর যাত্রা আর বাড়তে দিলো না ডাচরা। শেষ আটেই থামিয়েছে তাদের। তুরস্কের স্বপ্নভেঙে দুই দশক পর ইউরোর সেমিফাইনালে উঠে এসেছে নেদারল্যান্ডস।
ইউরোতে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল তুরস্ক। গোল করে ম্যাচে এগিয়েও গিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন চূর্ণ হয় মাত্র ৬ মিনিটের ব্যবধানে। বার্লিনে ইতিহাস গড়ার হাতছানি পেলেও তা আর হয়নি, ফিরতে হয় ২-১ গোলে।