আত্মঘাতী গোলে হার বেলজিয়ামের, কোয়ার্টারে ফ্রান্স
- ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ জিলহজ ১৪৪৫
বেলজিয়ামকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছল ফ্রান্স। বিশ্বকাপ, ইউরোর মতো মেগাইভেন্টে বেলজিয়ামের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের ধারা অব্যাহত রইল।
সোমবার ফরাসি শিবিরকে গোলের জন্য অপেক্ষা করতে হলো ৮৫ মিনিট পর্যন্ত। তাও আবার আত্মঘাতী গোল। কলো মুয়ানির শট বেলজিয়ামের ভারতোঙ্গার শরীরে লেগে গোল হয়। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে গেল ঠিকই তবে ওপেন প্লে থেকে এখনো গোল করতে পারেনি দেশঁর ফ্রান্স! দুটি আত্মঘাতী গোল এবং পেনাল্টি থেকে একটি গোল, এখন পর্যন্ত এটাই ফ্রান্স। যা ফরাসি শিবিরের সমর্থকদের বিস্মিত করছে।
আরো সংবাদ
AD HERE



