হিজবুল্লাহ কাছে উত্তরে সার্বভৌমত্ব খুইয়েছে ইসরাইল : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হিজবুল্লাহ কাছে উত্তরে সার্বভৌমত্ব খুইয়েছে ইসরাইল : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী - ছবি : নিউজমিডিয়া24

লেবাননভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরাইল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুইয়ে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার এই দাবি করেছেন।

ওয়াশিংটনের ব্রুকিংসে এক সাক্ষাতকারে তিনি বলেন, লোকজন তাদের বাড়িঘরে যেতে নিরাপদ বোধ করে না। নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে লোকজনের মধ্যে ফেরার ব্যাপারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে।

তিনি বাড়িঘরে ফিরতে অক্ষম এলাকাটির প্রায় ৬০ হাজার ইসরাইলি সম্প্রদায়ের ব্যাপারে মন্তব্যটি করেন। এসব লোকের অনুপস্থিতিতে এলাকাটি বিরান হয়ে পড়েছে।

প্রায় ৯ মাস ধরে সীমান্ত এলাকা উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শঙ্কা করছে।

এদিকে যুদ্ধের শঙ্কায় অনেকেই লেবানন ছাড়ছে। এমনকি জার্মান সংস্থা লুৎফানসা গ্রুপ তাদের বিমান রাতের বদলে দিনে চলাচলের নির্দেশ দিয়েছে।

আরো সংবাদ


AD HERE