গাজায় যুদ্ধবিরতি : হামাসের সুস্পষ্ট ঘোষণা
- ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলকদ ১৪৪৫
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকলে তারা আর কোনো পরোক্ষ আলোচনায় অংশ নেবে না। তবে ইসরাইল যদি গাজায় হামলা বন্ধ করে তবে তারা বন্দী বিনিময়সহ পূর্ণ চুক্তি করতে রাজি।
বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ গ্রহণ করার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস এই সুস্পষ্ট ঘোষণা দেয়। গাজা পরিচালনাকারী হামাসের সাথে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি আলোচনায় বর্তমানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হামাস চলতি মাসের প্রথম দিকে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিলেও ইসরাইল তা গ্রহণ না করায় সমঝোতা হয়নি।
আরো সংবাদ
AD HERE



