রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

বন্দী মুক্তির আলোচনা আবার শুরু করতে চায় ইসরাইল

বন্দী মুক্তির আলোচনা আবার শুরু করতে চায় ইসরাইল - ছবি : নিউজমিডিয়া24

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য নতুন করে আলোচনা শুরুর জন্য আলোচকদের নতুন নির্দেশিকা অনুমোদন করেছে ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা। বুধবার রাতে উচ্চ পর্যায়ের ফোরামটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে ইসরাইলের ওয়ালা নিউজ সাইটের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে।

ওই প্রতিবেদনে অবশ্য, এসব নির্দেশিকার বিস্তারিত তথ্য জানানো হয়নি। ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিস কেবল জানিয়েছে যে যুদ্ধ মন্ত্রিসভা ‌পণবন্দীদের ফেরত আনার জন্য আলোচনা অব্যাহত রাখতে আলোচক দলকে নির্দেশ দিয়েছে।

আরো সংবাদ


AD HERE