ইসরাইলের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধ করতে প্রস্তুত : হামাস

ইসরাইলের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধ করতে প্রস্তুত : হামাস - ছবি : নিউজমিডিয়া24

ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি শক্তিক্ষয়ের যুদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড। আনাদুলু অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় বলেন, আমাদের জনগণের ওপর আগ্রাসন থামাতে আমরা পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তিক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত।

তিনি ঘোষণা করেন যে গত ১০ দিন ধরে আল-কাসসাম যোদ্ধারা গাজা উপত্যকাজুড়ে লড়াইয়ে ১০০ ইসরাইলি সামরিক যানকে টার্গেট করেছে।

আরো সংবাদ


AD HERE