মার্কিন রণতরীতে হাউছিদের হামলা

মার্কিন রণতরীতে হাউছিদের হামলা - ছবি : নিউজমিডিয়া24

ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধারা দুটি মার্কিন ডেস্ট্রোয়ার এবং দুটি জাহাজের ওপর হামলা চালানোর দাবি করেছে। সোমবার লোহিত সাগর এবং ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে গ্রুপটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান।

ইয়াহিয়া জানান, তারা যে দুটি জাহাজে হামলা করেছেন, সেগুলো হলো সাইক্ল্যাডেস এবং এমএসসি ওরিয়ন।

ভারত মহাসাগরে এমএসসি ওরিয়ন কন্টেইনারটির ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পর্তুগালের পতাকাবাহী এই জাহাজটি পুর্তগাল ও ওমানের মধ্যে চলাচল করছিল। এর মালিক জোডিয়াক ম্যারিটাইম। এর আংশিক অংশীদার ইসরাইলি ব্যবসায়ী ফায়াল ওফার। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।

ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান আমব্রে সোমবার জানায়, মাল্টার পতাকাধারী কন্টেইনার সাইক্ল্যাডেস-এর ওপর হামলা চালানোর কারণ হলো ইসরাইলের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক থাকা। এটি জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দা যাচ্ছিল।

আরো সংবাদ


AD HERE