রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

বাইডেনের আহ্বানে সাড়া : আপাতত ইরানে হামলা চালাবে না ইসরাইল

বাইডেনের আহ্বানে সাড়া : আপাতত ইরানে হামলা চালাবে না ইসরাইল - ছবি : নিউজমিডিয়া24

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে তাৎক্ষণিক প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। গত শনিবার রাতে এবং রোববার ভোর রাতে ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ইরান। ইসরাইল বলেছিল, তারা এই হামলার জবাব দেবে।

ইসরাইলি সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান কানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলার জবাবে ইসরাইল সম্ভাব্য বিভিন্ন উপায় আক্রমণ চালানোর পরিকল্পনা অনুমোদন করেছিল ইসরাইলি মন্ত্রিসভা। এসব হামলা শিগগিরই পরিচালনা করার পরিকল্পনাও ছিল।

আরো সংবাদ


AD HERE