ইরানে প্রত্যাঘাতের সিদ্ধান্ত ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভার

ইরানে প্রত্যাঘাতের সিদ্ধান্ত ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভার - ছবি : নিউজমিডিয়া24

সরাইলের যুদ্ধ মন্ত্রিসভা ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কখন এবং কোন মাত্রায় তা হবে সে ব্যাপারে দ্বিধাবিভক্তি রয়েছে। শনিবার রাতের হামলার পর রোববার বিকেলে ইসরাইলের পাঁচ সদস্যের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।

যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের আহ্বান, খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিনকে সতর্কভাবে ও কৌশলগতভাবে চিন্তা করার আহ্বান জানানোর প্রেক্ষাপটে যুদ্ধ মন্ত্রিসভা তার সিদ্ধান্তগুলো স্থগিত রেখেছে। তবে তারা সংক্ষিপ্ত সময়ের নোটিশেই তা কার্যকর করতে পারবে বলে চ্যানেল ১২ নিউজের খবরে বলা হয়েছে।

ইসরাইল হায়ুম দৈনিক পত্রিকা অবশ্য জানিয়েছে, ইসরাইলের এক কর্মকর্তা বলেছেন, জবাব দেয়া হবে।আর এনবিসি নেট্য়ার্ক ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিসের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এখনো সিদ্ধান্ত হয়নি, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে বিকল্পগুলো উপস্থাপন করতে বলা হয়েছে এবং এটা পরিষ্কার যে ইসরাইল জবাব দেবে।

ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, যুদ্ধ মন্ত্রিসভা ইসরাইনের বিরুদ্ধে বদলা নেয়ার অনুকূলে। তবে জবাবের সময় এবং মাত্রা নিয়ে দ্বিধাবিভক্ত রয়ে গেছে।

যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকটি হয় ইরানি হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে। শনিবার রাতে ইরান নজিরবিহীন হামলা চালায় ইসরাইলে। এ সময় তারা প্রায় ৩৫০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরাইলে। ইসরাইল দাবি করেছে, এগুলোর ৯৯ ভাগ সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

আরো সংবাদ


AD HERE