শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

টসে জিতে লঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ

টসে জিতে লঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ - ছবি : নিউজমিডিয়া24

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সিলেটে হচ্ছে এই টেস্ট ম্যাচটি।

টান টান উত্তেজনার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে এবার টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। তবে এই ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটারদের কাউকেই পাচ্ছে না বাংলাদেশ। তামিম-সাকিব আগে থেকেই নেই দলে, মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন বেশ অনেক দিন। ঘোষিত দলে থেকেও মুশফিক গেছেন ছিটকে।

জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। আঙুলের এই চোটের কারণে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার।


আরো সংবাদ


AD HERE