প্রথম রোজায় এতিম ও আলেম-ওলামাদের সাথে বিএনপির ইফতার
- ১৩ মার্চ ২০২৪, ২৯ ফাল্গুন ১৪৩০, ০২ রমজান ১৪৪৫
ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে প্রথম রোজায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রতি বছরের ন্যায় এবারও কোন ব্যত্যয় ঘটেনি এ আয়োজন। ইফতার মাহফিলে শতাধিক এতিম বালক-বালিকা ও ওলামা মাশায়েখ -এর উপস্থিতিতে ইফতার শেষ হয়।
ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারবে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস্বর চন্দ্র রায়, ড. আবদুর মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান প্রমুখ।



