মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, নিহত ২

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, নিহত ২ - ছবি : নিউজমিডিয়া24

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)।

আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বলেন, সোহাগ আমার আপন ভাজিতা। আনুমানিক সকাল ৬টার দিকে রাজবাড়ি থেকে তিন দিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে রাজন আর সোহাগ বের হয়। ভোরে তারা বাড়ি থেকে কেন বের হলো সেটা জানতে পারিনি। বাড়ি ফেরার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছে।


আরো সংবাদ


AD HERE