শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

অস্কারে ওপেনহাইমারের জয়জয়কার : সেরা অভিনেতা মারফি, অভিনেত্রী স্টোন

অস্কারে ওপেনহাইমারের জয়জয়কার : সেরা অভিনেতা মারফি, অভিনেত্রী স্টোন - ছবি : নিউজমিডিয়া24

ওপেনহাইমারের জয়জয়কারের মধ্য দিয়ে অস্কারের ৯৬তম পর্ব শেষ হলো। সোমবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সাতটি অস্কার পেয়েছে ওপেনহাইমার।

এবছর সেরা ছবির জন্য অস্কার পেল ওপেনহেইমার। পুরস্কার তুলে দেন আল পাচিনো। পুরস্কার গ্রহণ করেন প্রযোজক এমা টমাস। এই অস্কারের হাত ধরেই এবছর সাতটি অস্কার পেল ওপেনহাইমার।

হলিউড অনেক বছর বড় বাজেটের সিনেমা, যেটা বাণিজ্যিকভাবে সফল হয়, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু ২০২৪ অ্যাকাডেমি এওয়ার্ডস যেন পরিচালক ক্রিস্টোফার নোলানের অভিষেকে পরিণত হয়।

তিন ঘণ্টা দীর্ঘ, ভাব-গম্ভীর সিনেমা যেটা পারমাণবিক বোমা নির্মাণের গল্প রুপালি পর্দায় নিয়ে এসেছে, সেই ‘ওপেনহাইমার’ সর্বদিক জয় করেছে– পরিচালনা, প্রযোজনা, অভিনয়, সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, অরিজিনাল স্কোর।

ওপেনহাইমারের সাফল্য যদি প্রত্যাশিত হয়ে থেকে, তাহলে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে ছিল প্রতিযোগিতা আর অনিশ্চয়তা। অনেকেই আশা করছিলেন লিলি গ্লাডস্টোন অস্কার পাবেন। তিনি হতেন সেরা অভিনয়ের জন্য অস্কার প্রাপ্ত প্রথম আমেরিকান আদিবাসী। কিন্তু পুরষ্কার গেল ‘পুওর থিংগস’ এর এমা স্টোন-এর হাতে।

ক্রিস্টোফার নোলান এবং সেরা অভিনেতা কিরিয়ান মারফি-র জন্য এটাই ছিল তাদের ক্যারিয়ারের প্রথম অস্কার। আর সেরা পার্শ্ব অভিনেতা ৫৮ বছর বয়স্ক রবার্ট ডাওনি জুনিয়রের টাল-মাটাল ক্যারিয়ারে এই অস্কার ছিল একটি অনন্য মুহূর্ত।

অনুষ্ঠান শুরুর আগে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের ফলে ট্রাফিক জ্যাম যেমন সৃষ্টি হয়েছিল, তেমনি চলমান সংঘাতের প্রতি মানুষের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল।


আরো সংবাদ


AD HERE