শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

শাবান মাসের ফজিলত ও আমল

শাবান মাসের ফজিলত ও আমল - ছবি : নিউজমিডিয়া24

হিজরি ১৪৪৫ বর্ষপরিক্রমা বা চান্দ্র মাসের অষ্টম মাস পবিত্র শাবান। শাবান আরবি শব্দ, অর্থ শাখা-প্রশাখা। আর শাবান মাস এলেই চার দিকে ইবাদতের সুবাতাস বইতে শুরু করে। মুমিন হৃদয় জেগে ওঠে। নিজেদের প্রভুপ্রেমে বিলিয়ে দেন বিনিদ্র রজনীতে।
ইবাদত-বন্দেগিতে কাটান দিনের বেশির ভাগ সময়। আসছে রমজানের প্রাক প্রস্তুতি হিসেবে মানসিকভাবে গড়ে তোলার অপূর্ব সুযোগ শাবান মাস। এ শাবান মাস হাদিসের আলোকে বিভিন্ন বিবেচনায় একটি ফজিলত ও তাৎপর্যপূর্ণ মাস। মুসলিম উম্মাহর এ মাসে কিছু করণীয় রয়েছে। শাবান মাসের আগের মাস অর্থাৎ হিজরি বর্ষপরিক্রমায় সপ্তম মাস হচ্ছে পবিত্র রজব মাস।

রাসূল সা: রজবের চাঁদ উঠলে দোয়া করতেন- ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান’ অর্থাৎ- হে আল্লাহ আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ এখানে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন- এ কথার অর্থ হচ্ছে রমজান পর্যন্ত আমাদের জীবন দান করুন, যেন আমরা রমজান মাস পেয়ে বেশি করে ইবাদত-বন্দেগি, রোজা, তারাবিহ, লাইলাতুল কদরের ইবাদত, ইতিকাফ ইত্যাদির মাধ্যমে মহান পবিত্র রমজান মাসের ফজিলত লাভে ধন্য হই। এ জন্য পবিত্র রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর রমজানের চাঁদ দেখা পর্যন্ত উপরোল্লিখিত দোয়াটি পাঠ করা সুন্নত।

যেহেতু পবিত্র রমজান মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস, সেহেতু আগে থেকেই এ মাসের ইবাদত-বন্দেগির জন্য প্রস্তুতি নেয়াটাই একজন মুমিনের কর্তব্য। হজরত রাসূল সা:-এর উপরোক্ত দোয়াই প্রমাণ করে, তিনি পবিত্র রজব মাসের শুরু থেকেই রমজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন।

আরো সংবাদ


AD HERE