রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

স্বামীর সাথে অফিসে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত

স্বামীর সাথে অফিসে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত - ছবি : নিউজমিডিয়া24

রাজধানীর উত্তর মানিকদিয়ায় ট্রাকের ধাক্কায় জারিন তাসনিম নওশীন (২৭) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সোমবার সকালে স্বামীর মোটরসাইকেলে করে কর্মক্ষেত্রে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

এই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ফখরুল আহসান। তিনি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে উত্তর মানিকদিয়া ক্লাব মোড়ে অটোরিকশার স্ট্যান্ডের সামনে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন এই দম্পতি। মুমূর্ষু অবস্থায় নওশীনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।



আরো সংবাদ


AD HERE