রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

মোস্তাফিজের চোট অভ্যন্তরীণ নয়, আছেন পর্যবেক্ষণে

মোস্তাফিজের চোট অভ্যন্তরীণ নয়, আছেন পর্যবেক্ষণে - ছবি : নিউজমিডিয়া24

বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজ মাথায় গুরুতর আহত হয়ে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউ’তে ভর্তি আছেন। করানো হয়েছে সিটি স্ক্যান।

সিটি স্ক্যান রিপোর্টের পর মোস্তাফিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে কুমিল্লার ফিজিও এমএস জাহিদুল ইসলাম জানিয়েছেন, মোস্তাফিজের অবস্থা অনেকটাই ভালো। বড় ধরনের ইনজুরির আশঙ্কা করা হলেও কেবল বাহ্যিকভাবেই আঘাত পেয়েছেন তিনি।

জাহিদুল এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘অনুশীলনের সময় একটি বল মোস্তাফিজের মাথার পেছনের অংশে এসে লাগে। ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। রক্তপাত বন্ধ করতে দ্রুত ব্যান্ডেজ করা হয়। এরপর নেয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট। তার অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ রক্তপাতও হচ্ছে না। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এর আগে আজ রোববার সকালে সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের অনুশীলনের সময় মাথায় বল এসে পড়লে গুরুতর আহত হন মোস্তাফিজ। তাকে দ্রুত স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে ফয়’স লেকস্থ ইম্পেরিয়াল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাৎক্ষণিক আইসিইউতে স্থানান্তর করেন।


আরো সংবাদ


AD HERE