বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তুললো কুমিলা
- ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৩০ মাঘ ১৪৩০, ০২ শাবান ১৪৪৫
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফিরেছে স্বরূপে। জ্বলে উঠেছে পুরো উদ্যমে। পূর্ণ শক্তির কুমিল্লা কতটা ভয়ংকর তারই যেন প্রদর্শনী দেখলো চট্টলাবাসী। লিটন দাস আর মইন আলির বিধ্বংসী অর্ধশতকের সাথে উইল জ্যাকসের ঝড়ো শতক; বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ তুলে থামলো ভিক্টোরিয়ান্সরা।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩৯ রান তুলেছে কুমিল্লা। যা বিপিএল ইতিহাসের সেরা সংগ্রহ। যদিও তা যৌথভাবে। ২০১৯ সালে ৪ উইকেটে ২৩৯ করেছিল রংপুর।
আরো সংবাদ
AD HERE



