সংসদের প্রথম দিন ঘিরে নতুন কর্মসূচি দেবে বিএনপি

সংসদের প্রথম দিন ঘিরে নতুন কর্মসূচি দেবে বিএনপি - ছবি : নিউজমিডিয়া24

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন হরতাল, ঘেরাও কিংবা বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেবে বিএনপি। গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন কর্মসূচি রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বয়কট করা দলটি। সেদিন এর মধ্য দিয়ে নির্বাচনের পর মাঠের কর্মসূচিতে ফিরতে চায় তারা।
এদিকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, জিয়াউর রহমানের জন্মদিনের কর্মসূচির মাধ্যমে বর্তমানে বিপর্যস্ত রাজনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে বিএনপি।


গত ৭ জানুয়ারি একতরফা ও পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। দলটি আগের সংসদের মতো এই সংসদকেও ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।

আরো সংবাদ


AD HERE