মারা গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালো

মারা গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালো - ছবি : নিউজমিডিয়া24

ব্রাজিলিয়ান ফুটবলে কিংবদন্তি মর্যাদা পাওয়া চারটি বিশ্বকাপজয়ী সেই মারিও জাগালো ৯২ বছর বয়সে মারা গেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) মৃত্যুবরণ করেন জাগালো। তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

মারিও জাগালো ১৯৩১ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন।

কালোমানিক পেলের মৃত্যুর ঠিক এক বছর পর মারা গেলেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জাগালো।

শুধু খেলোয়াড় হিসেবেই নন, কোচ হিসেবেও বিশ্বকাপ জিতেছেন জাগালো। সেটিও মাত্র ১২ বছরের ব্যবধানে। ১৯৫৮ সালে খেলোয়াড় হিসেবে জেতার পর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে তৃতীয় শিরোপা জেতান জাগালো।


আরো সংবাদ


AD HERE