লোহিত সাগরে মার্কিন মিত্রদের ওপরও হামলা চলবে : হাউছি নেতা
- Sat, 06 Jan 2024
ইয়েমেনভিত্তিক হাউছি সুপ্রিম রিভ্যুলশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হাউছি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন লোহিত সাগরীয় জোটে যে দেশই জড়িত হবে, তারা সাগরের নিরাপত্তা হারাবে এবং তারা টার্গেট হবে।
বিবিসির সাথে এক সাক্ষাতকালে আল-হাউছি এই দাবি করেন।
লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখার জন্য মার্কিন জোটে যোগ দেয়া যেসব দেশের জাহাজ হাউছিদের টার্গেট হবে সেগুলো হলো অস্ট্রেলিয়া, বাহরাইন, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য।
হাউছিদের হুমকির মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ দক্ষিণ লোহিত সাগরে এখন অচলাবস্থা বিরাজ করছে। এখানে অবস্থিত বাব আল-মানদাব প্রণালী দিয়ে বিশ্ববাণিজ্যের প্রায় ১৫ ভাগ হয়ে থাকে। এই পথ বন্ধ হয়ে গেলে জ্বালানির দাম বাড়তে পারে, সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হতে পারে।



