নির্বাচনে অনড় সরকার

নির্বাচনে অনড় সরকার - ছবি : নিউজমিডিয়া24

তৎকালীন বিএনপি সরকারের আমলে অনুষ্ঠিত ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ওই সময় আওয়ামী লীগ তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় তুললেও সেই একই প্রক্রিয়ায় আয়োজিত একতরফা নির্বাচনের পথেই হাঁটছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের আগেই ২০১১ সালে ১০ মে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপি ও তার মিত্রদের চলা তীব্র আন্দোলনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে সরকার। এবারো সেই একই দাবিতে বিএনপি ও তার মিত্ররা নির্বাচন বর্জন করে তাদের চলমান অসহযোগ আন্দোলনের সাথে নির্বাচন অনুষ্ঠানের আগের দিন থেকে হরতাল-অবরোধের ডাক দিয়েছে। এ দিকে গেল বছরের শুরু থেকেই মাঠের প্রধান বিরোধী দল বিএনপিসহ সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযাগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দেশীয়-আন্তর্জাতিক মহলের তরফ থেকে সরকারের ওপর ব্যাপক চাপ ছিল। ওই চাপ থাকা সত্ত্বেও বিএনপি ও তার মিত্রদের অংশগ্রহণ ছাড়াই যেকোনো মূল্যে নির্বাচন করার ব্যাপারে অনড় রয়েছে সরকার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মাত্র একদিন পর আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

আরো সংবাদ


AD HERE