শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

আন্দোলন কৌশলে সতর্ক পদক্ষেপ বিএনপির

আন্দোলন কৌশলে সতর্ক পদক্ষেপ বিএনপির - ছবি : নিউজমিডিয়া24

- স্থায়ী কমিটির ৪ ঘণ্টা বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা
- প্রচারণামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত
- হরতাল থাকবে তবে সহিংসতার পক্ষপাতী নয় দলটি

দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি পালন করলেও ‘বাস্তবতা বিবেচনায়’ ভোট ঠেকানোর কঠোর আন্দোলনে যাচ্ছে না বিএনপি। বরং জনগণকে ‘একতরফা’ নির্বাচনে ভোট প্রদানে নিরুৎসাহিত করার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। এর অংশ হিসেবে চলমান গণসংযোগ কর্মসূচি আরো বাড়ানো হয়েছে।

গত রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-পর্যালোচনার পর বাস্তবতার নিরিখে এমন সিদ্ধান্ত নিয়েছেন দলটির হাইকমান্ড। চার ঘণ্টার এই বৈঠকে দলটির সাংগঠনিক সম্পাদকরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। হরতাল-অবরোধের কর্মসূচি ঘিরে অন্যপক্ষকে কোনো অপকর্ম-নাশকতা করার সুযোগ দিতে চায় না বিএনপি। তা ছাড়া নেতাকর্মীদের আর নতুন করে ধরপাকড়ের মুখেও ঠেলে দিতে চায় না। তাই সহিংসতা তৈরি হতে পারে, এমন কর্মসূচিতে যাবে না দলটি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি এখন ধৈর্য সহকারে সতর্কতার সাথে সামনে এগুনোর কৌশল গ্রহণ করেছে বলে জানা গেছে।

আরো সংবাদ


AD HERE