শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

আলোচনায় আ’লীগের ‘ডামি প্রার্থী’

আলোচনায় আ’লীগের ‘ডামি প্রার্থী’ - ছবি : নিউজমিডিয়া24

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারি দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পাশাপাশি একজন ‘ডামি প্রার্থী’ রাখার বিষয়টি নিয়ে সর্বত্র বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং নির্বাচনী গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনা গত ২৬ নভেম্বর গণভবনে এক সভায় নির্বাচনে ‘ডামি প্রার্থী’ রাখার ঘোষণা দেয়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে এর চর্চা বেড়েই চলেছে। দেশজুড়ে মানুষের মুখে মুখে এখন আওয়ামী লীগের ‘ডামি প্রার্থী’।
যদিও এ দেশের মানুষ ‘ডামি প্রার্থী’ শব্দটির সাথে আগে তেমন পরিচিত ছিল না। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসেও এটি একেবারেই নতুন। তবে আন্তর্জাতিক অঙ্গনে শব্দটির ব্যবহার আছে। এর আগে প্রতিবেশী দেশ ভারতের একটি নির্বাচনে ‘ডামি প্রার্থী’ রাখার ধারণাটি ব্যবহার হয়েছিল।

আরো সংবাদ


AD HERE