তুরস্কের প্রশিক্ষিত ইমামদের আর নেবে না জার্মানি
- Fri, 15 Dec 2023
তুরস্কের প্রশিক্ষিত ইমাম আর নয়, বরং জার্মানিতেই ইমামদের প্রশিক্ষণ দেয়া হবে। তাদের মসজিদে নিয়োগ করা হবে।
আগে জার্মানির মসজিদগুলোতে তুরস্কের প্রশিক্ষিত ইমামদের নেয়া হতো। কিন্তু এবার তা বন্ধ করা হচ্ছে। জার্মানদেরই ইমাম হিসাবে প্রশিক্ষিত করে তোলা হবে। এতে দেশের সাথে তাদের সংহতি থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা করেছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ দিয়ানেট ও ডিটিটিবি-এর চুক্তি হয়েছে। প্রতি বছর ১০০ জন জার্মানকে ইমামের প্রশিক্ষণ দেবে তারা। পশ্চিমের শহর ডালেমে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।
জার্মানিতে এখন তুরস্কের এক হাজার ইমাম আছেন। তাদের পর্যায়ক্রমে সরিয়ে নতুন প্রশিক্ষিতদের নিয়োগ করা হবে। আর যাদের সরানো হবে, তাদের দিয়ানেট অন্যত্র নিয়োগ দেবে।



