ঐতিহাসিক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে বাংলাদেশ

ঐতিহাসিক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে বাংলাদেশ - ছবি : নিউজমিডিয়া24

জয়ের মঞ্চটা প্রস্তুত ছিল আগেরদিনই, আজ কেবল বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শেষ করতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। প্রথম সেশনেই তুলে নেয় ঐতিহাসিক জয়। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্টে কিউই বধের স্বাদ পায় টাইগাররা।

বড় দলগুলোর মাঝে নিউজিল্যান্ডই সবচেয়ে বেশি পরিচিত বাংলাদেশের কাছে। প্রায় প্রতি বছরেই আসা- যাওয়া লেগে থাকে এক দেশ থেকে অন্যদেশে। সাফল্যের পাল্লাও তাই বেশ ভারী। তবে ঘরের মাঠে আজকের আগে কখনো তাদের টেস্টে হারাতে পারেনি সাকিব -তামিমরা।

সাকিব-তামিমরা যা পারেননি, তাই করে দেখালেন নাজমুল হোসেন শান্ত-তাইজুল ইসলামরা। ২০১৪-২০১৭ সময়টাকে বাংলাদেশ ক্রিকেটের গোল্ডেন টাইম বলা হয়। সেই সময়েও এমন একটা জয় ছিল অধরা। অবশেষে অসাধ্য সাধন করলো বাংলাদেশ।

এই ম্যাচটা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগের দুই আসরের একটিতেও বলার মতো অবস্থানে ছিল না বাংলাদেশ। ছিল পয়েন্ট টেবিলের তলানিতে। তবে এবার একরাশ আত্মবিশ্বাস নিয়েই চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করলো টাইগাররা। প্রথম ম্যাচেই পেল জয়ের দেখা।

এই জয়ে ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। যেখানে ২ ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে পাকিস্তান। এরপর দুই ম্যাচে একটি করে জয় ও ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে আছে ভারত।


আরো সংবাদ


AD HERE