শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

কৃষিকেই বৈশ্বিক দারিদ্র্য মুক্তির উপায় বললেন ইমরান

কৃষিকেই বৈশ্বিক দারিদ্র্য মুক্তির উপায় বললেন ইমরান - ছবি : নিউজমিডিয়া24

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কৃষিকে মানুষের টিকে থাকার কেন্দ্রস্থল হিসেবে বর্ণনা করে বিশ্ব থেকে দারিদ্র্য ও ক্ষুধা নিরসনের জন্য পাঁচ দফা আলোচ্যসূচি (অ্যাজেন্ডা) বাস্তবায়নের প্রস্তাব করেছেন। আজ বুধবার ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ইমরান খান।

ভার্চ্যুয়াল ওই অনুষ্ঠানে তিনি টেকসই কৃষি উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি খাদ্যপণ্যের যথাযথ ও ন্যায্য দাম নিশ্চিত করা, নতুন প্রযুক্তি প্রয়োগ ও খাদ্য গ্রহণ এবং উৎপাদনের ধরন পুনর্বিবেচনার কথা বলেন। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরো সংবাদ


AD HERE