রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

৫ বলে ২৪ রান! ব্যাটও ভাঙল গেইলের

৫ বলে ২৪ রান! ব্যাটও ভাঙল গেইলের - ছবি : নিউজমিডিয়া24

এক ওভারের পাঁচ বলে করলেন ২৪ রান। একটি বাউন্ডারি মারতে গিয়ে ভেঙে ফেললেন ব্যাট। শেষপর্যন্ত ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরে গেলেন। বুধবার লেজেন্ডস লিগ ক্রিকেটে একেবারে ট্রেডমার্ক ক্রিস গেইলকে দেখা গেল। তিনি ১৯২.৫৯ স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করলেন। আটটি চার এবং দুটি ছক্কা মারেন। তবে সেইসবের মধ্যেই চার মারতে গিয়ে গেইলের ব্যাট ভেঙে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য, যতই অবসর নিয়ে ফেলুন, গেইল তো গেইলই থাকবেন। সেই ‘ইউনিভার্স বস’ বিষয়টা রয়ে গিয়েছে।

আরো সংবাদ


AD HERE