নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র - ছবি : নিউজমিডিয়া24

পুরোদস্তুর পর্যবেক্ষক টিম না পাঠালেও নির্বাচনসংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে ৫ সদস্যের বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোটা সময় তারা ঢাকা থাকছেন। কমপক্ষে ছয় থেকে সর্বোচ্চ আট সপ্তাহ ওই মার্কিন মিশন বাংলাদেশে থাকবে জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। গত ২০শে নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে চিঠিটি পাঠানো হয়। ইসিতে পাঠানো চিঠিতে এনডিআই ও আইআরআই জানিয়েছে, বাংলাদেশে দীর্ঘমেয়াদে চারজন বিশেষজ্ঞ এবং একজন সমন্বয়কারী পাঠানো হবে। তারা বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ কাজ করবেন। তারা নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে ঢাকা পৌঁছাবেন। বিশেষজ্ঞ মিশনের কাজ হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার জন্য কারা দায়ী এবং এর প্রভাব মূল্যায়ন করা। এই বিশেষজ্ঞরা নির্বাচনসংশ্লিষ্ট সহিংসতার ঘটনা মূল্যায়ন করবেন। 

আরো সংবাদ


AD HERE