শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ৫ নেতা ও অভিনেতা রুদ্রনীল

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের à§« নেতা ও অভিনেতা রুদ্রনীল - ছবি : নিউজমিডিয়া24

অনেক দিনের জল্পনা এবং শনিবার গোটা দিনের ঘটনাপ্রবাহের শেষ হল রাত ৯টায়। বিজেপি-তে যোগ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ৫ জন। শনিবার দিল্লিতে বিজেপি নেতা অমিত শাহর বাড়িতে বৈঠকের পরে উত্তরীয় পরিয়ে বিজেপি-তে স্বাগত জানানো হয় রাজীব ছাড়াও উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে। এ ছাড়াও ছিলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাট পৌরসভার পদত্যাগী প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়ও। যোগ দিলেন একদা তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষও।

অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর রাজীব জানালেন, রবিবার ডুমুরজলার সভায় আরও অনেকে যোগ দেবেন। তিনি আরও বলেছেন, ‘‘কেন্দ্র-রাজ্য বিবাদে উন্নয়ন ব্যাহত হয়েছে। বাংলার উন্নয়নের স্বার্থে অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।’’ 

অমিতের বঙ্গ সফরেই এদের বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হয়ে যাওয়ায় রাজীব, প্রবীরদের চার্টার্ড বিমানে করে দিল্লি নিয়ে যায় বিজেপি। সেই বিমানে ছিলেন রথীন, পার্থসারথিও।

আরো সংবাদ


AD HERE