রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

ট্রাম্প-বাইডেন সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দফতর

ট্রাম্প-বাইডেন সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দফতর - ছবি : নিউজমিডিয়া24

মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সংলাপের প্রসঙ্গ তুললে কোনো মন্তব্য করেননি মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি শুধু বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলেন, আমরা বিশ্বাস করি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য অর্জনের জন্য সংলাপ গুরুত্বপূর্ণ।

একইসাথে বাংলাদেশে সহিংসতার ঘটনাকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্ব সহকারে নিয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ অক্টোবর) ওয়াশিংটনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জানতে চান। তিনি বলেন, ‘আমেরিকা ও ইউরোপীয়রা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি করেছে এবং বর্তমান শাসক হাসিনা শেখ ২০০৯ সাল থেকে ক্ষমতায় আছেন। আমেরিকা কি জানে, ভারতীয় প্রভাবের কারণে আওয়ামী লীগ ও হাসিনার প্রতি ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন রয়েছে? এমন অবস্থায় বাংলাদেশী জনগণের ভোটাধিকার থাকা এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া পুরোপুরি অসম্ভব।

আরো সংবাদ


AD HERE