বিএনপির মহাসমাবেশ, গাজীপুরের চন্দ্রায় ভোর থেকেই তল্লাশি
- Sat, 28 Oct 2023
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ শনিবার ভোর থেকেই তল্লাশি শুরু করেছে থানা, জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এ সময় তারা যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির গতি রোধ করে সন্দেহভাজনদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছে।
ঢাকায় আজ বিএনপির মহাসমাবেশের আগে গাজীপুরে বিএনপির নেতা-কর্মীকে ধরপাকড় শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর, জয়দেবপুর ও কালীগঞ্জ থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
AD HERE



