ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : নিহত বেড়ে ২৪

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : নিহত বেড়ে ২৪ - ছবি : নিউজমিডিয়া24

কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ও যাত্রীবাহী দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার কাজে যোগ দিয়েছে র‌্যাব ও বিজিবি। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের আউটার সিগনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী নয়া দিগন্তকে ২৪ জনের লাশ উদ্ধারের খবর জানিয়েছেন।

ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সাথে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী ট্রেনের দুই বগি উল্টে যায়।

পুলিশ ও ফায়ারসার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

আরো সংবাদ


AD HERE