রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

শর্তহীন মুক্তি দিলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে

শর্তহীন মুক্তি দিলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে - ছবি : নিউজমিডিয়া24

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি পথ বন্ধ হয়ে যায়নি এবং সরকার চাইলে মানবিক কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় শর্তহীন মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর অনুমতি দিতে পারে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়টি রাজনৈতিকভাবে না দেখে মানবিকভাবে দেখলে আইনের বিধানে কোনো বাধা হবে না বলে আইনবিদরা মনে করেন।

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার প্রয়োগের বিষয়ে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, এই ধারা সরকার প্রয়োগ করে। একবার এই ধারা প্রয়োগ করলে দ্বিতীয়বার প্রয়োগ করা যাবে কিনা? বা শর্তযুক্ত মুক্তি দেয়ার পর শর্তহীন মুক্তি দেয়ার সুযোগ এই আইনে আছে কিনা? এই প্রশ্নের জবাবে সাবেক এই আইনমন্ত্রী বলেন, রিভিউ করার জন্য আবেদন করা যাবে।

অন্য দিকে অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে সম্প্রতি আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আইনের সঠিক ব্যাখা নয় বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা একজন গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা নিয়ে রাজনীতি করা অমানবিক। তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তারা (সরকার) খালেদা জিয়াকে ব্যবহার করে বিএনপিকে নির্বাচনে আনতে চায়। কিন্তু বেগম জিয়া আপসহীন নেত্রী। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার বিধান অনুযায়ী সরকার বেগম খালেদা জিয়াকে শর্তযুক্ত মুক্তি দিয়েছে। এখন ৪০১ ধারার বিধান অনুযায়ী শর্তহীন মুক্তি দিলে তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন। তারা বিষয়টি রাজনৈতিকভাবে দেখছে। আমরা মানবিকভাবে দেখার জন্য আবেদন করছি।

আরো সংবাদ


AD HERE