রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

ঝুঁকিতে আমানতকারীরা

ঝুঁকিতে আমানতকারীরা - ছবি : নিউজমিডিয়া24

অনিয়িমতান্ত্রিক ঋণ ও যথাসময়ে তা পরিশোধ না করায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। ইতোমধ্যে খেলাপি হয়ে যাওয়া ৯০ শতাংশ অর্থই কুঋণে পরিণত হয়েছে, যা আদায় অযোগ্য ঋণ হিসেবে ধরা হয়। এ কুঋণ বেড়ে যাওয়ায় এক দিকে ব্যাংকিং খাতের আয়ের বড় একটি অংশ আয় খাতে নেয়া যাচ্ছে না, অর্থাৎ অর্জিত সুদ স্থগিত করে রাখা হচ্ছে। অপর দিকে যে আয় হচ্ছে তা দিয়ে ঋণ ঝুঁকি কমাতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে পারছে না ব্যাংকগুলো। এতে ব্যাংকিং খাতে সামগ্রিকভাবে প্রভিশন ঘাটতি বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, জুন শেষে শুধু আট ব্যাংকের প্রভিশন ঘাটতি হয়েছে ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ১২.৫ হাজার কোটি টাকা এবং বেসরকারি খাতের চার ব্যাংকের ১৩.৫ হাজার কোটি টাকা।

আরো সংবাদ


AD HERE