রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

লিভার সিরোসিস ভোগাচ্ছে খালেদা জিয়াকে

লিভার সিরোসিস ভোগাচ্ছে খালেদা জিয়াকে - ছবি : নিউজমিডিয়া24

সিটি স্ক্যানসহ ফের নানা পরীক্ষা; স্যুপ ও তরল ছাড়া কিছুই খেতে পারছেন না

জরুরি অক্সিজেন সাপোর্টের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল শুক্রবার দুপুরে ফের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। গতকাল তার সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজিসহ ফের কয়েকটি পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের একজন সদস্য জানান, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের প্যারামিটার বারবার পরিবর্তন হচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় তাই বারবারই তাকে নেয়া হচ্ছে সিসিইউতে।

তিনি বলেন, এখন লিভার প্রতিস্থাপন ছাড়া কোনো চিকিৎসা নেই। আর তা দেশে সম্ভব নয়। এই চিকিৎসক বলেন, সিসিইউতে পানি বের করা হয়েছে। লিভার সিরোসিসের কারণেই খালেদা জিয়ার পেটে পানি জমে যাচ্ছে। শরীরে জ্বরও আছে। স্যুপ ও তরল জাতীয় কিছু ছাড়া তিনি তেমন কিছু খেতে পারছেন না। হাসপাতালের বিছানায় সারাক্ষণ থাকছে হচ্ছে ইনজেকশন ও স্যালাইনের ওপর। বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে গত রোববার রাতে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বেলা ১১টায় তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

আরো সংবাদ


AD HERE