কারাবাখে ৬০ আর্মেনিয়ান অবস্থান দখল করেছে আজারবাইজান

কারাবাখে ৬০ আর্মেনিয়ান অবস্থান দখল করেছে আজারবাইজান - ছবি : নিউজমিডিয়া24

কারাবাখে বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান বাহিনীর দখল থেকে ৬০টির বেশি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আজারবাইজানের সামরিক বাহিনী। মঙ্গলবার হামলা শুরু করার পর এই সাফল্য তারা লাভ করেছে বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আনর ইভাজভ এক সংবাদ সম্মেলনে বলেন, ৬০টির বেশি আর্মেনিয়ান (বিচ্ছিন্নতাবাদী) সশস্ত্র বাহিনীর ইউনিট এখন আমাদের সশস্ত্র বাহিনীর নিয়্ন্ত্রণে।

আরো সংবাদ


AD HERE