সাকিবের কাছেই হেরেছে ভারত : শুভমান গিল

সাকিবের কাছেই হেরেছে ভারত : শুভমান গিল - ছবি : নিউজমিডিয়া24

মিরপুরের মাঠে ২০১৭ সালে অস্ট্রেলিয়া হারানোর পর ম্যাচ সেরা সাকিব আল হাসানের দূর্দান্ত নৈপুণ্যে মুগ্ধ হয়ে তামিম ইকবাল একটু সাহস করেই বলেছিলেন, ‘সাকিব যেদিন চায়, সেদিন সে অদম্য। সে যদি নিয়মিত এমন চায়, তাহলে এমন সব পারফর্ম করতে পারবে, যা বিশ্বে কেউ দেখেনি।’

তবে তামিম সাকিবকে চিনতে ভুল করেননি। সময়ে সময়ে, অসংখ্যবার সাকিব এর সত্যতা ফুঁটিয়ে তুলেছেন, প্রমাণ করেছেন নিজের এই সক্ষমতা। যার সর্বশেষ সংযোজন শুক্রবার রাতে ভারতের বিপক্ষে। অস্বাভাবিক হয়ত কিছু করেননি, তবে সময়ের প্রয়োজনে যা ছিল বড্ড দামী।

ম্যাচের আগের দিন সাকিব একটু ক্ষেপেই ছিলেন। সংবাদ সম্মেলনে যার প্রভাব দেখা যায়, বরাবরই সমালোচনা এড়িয়ে চলা সাকিব একটু হয়ত চাপেই ছিলেন। থাকাটাও স্বাভাবিক, এশিয়া কাপে তার নেতৃত্বে দল ভালো করতে পারেনি। প্রথম চার ম্যাচে জয় মাত্র একটি। সমালোচকরাও তাই সুযোগ পেয়ে যায়।

 

আরো সংবাদ


AD HERE