শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেলো গাড়ি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেলো গাড়ি - ছবি : নিউজমিডিয়া24

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। পেছন দিক থেকে একটি গাড়ি সেটিকে ধাক্কা দিয়ে নম্বর প্লেট রেখে পালিয়ে যায়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ ৫ জন ছিলেন। তবে এতে কেউ আহত হয়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর এক সপ্তাহ যেতে না যেতেই এ দুর্ঘটনা ঘটলো।

এ ঘটনার একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্রাইভেটকারটি রাস্তার পাশে পার্কিং করা ছিল।

আরো সংবাদ


AD HERE