শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

রাজশাহীতে আরও ১৫ মৃত্যু, কঠোর লকডাউন ঘোষণা

রাজশাহীতে আরও à§§à§« মৃত্যু, কঠোর লকডাউন ঘোষণা - ছবি :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। আর আটজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

করোনা পজিটিভে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং নাটোরের একজন রয়েছেন। এছাড়া উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের চারজন রোগী রয়েছেন।

শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৭ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও এর উপসর্গে মারা গেছেন মোট ১৫৭ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৮৩ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, দেশে করোনা “হটস্পট” রাজশাহী। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশন এলাকায় শুক্রবার বিকেল ৫টা থেকে à§§à§­ জুন মধ্যরাত পর্যন্ত (à§­ দিন) সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

আরো সংবাদ


AD HERE