শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

“ধর্মের নামে কেউ যেন জঙ্গিবাদে না জড়ায়”

“ধর্মের নামে কেউ যেন জঙ্গিবাদে না জড়ায়” - ছবি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ধর্মের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। ধর্মের নামে যেন কেউ জঙ্গিবাদে না জড়ায় সে জন্য সকলকে উদ্যোগী হতে হবে। 

বৃহস্পতিবার সারা দেশে নির্মাণাধীন ৫৬০ মডেল মসজিদের মধ্যে কাজ সমাপ্ত হওয়া ৫০টির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, ‘সবকিছুতে মুসলিমরা ছিল পথপ্রদর্শক। তারা কেন আজ পিছিয়ে থাকবে? মুসলিমদের মধ্যে সঠিক ইসলামের জ্ঞান অর্জনে সহায়তা ও তাদের ইতিহাস-ঐতিহ্য জানতে এই মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার। এখানে তারা মূল কথাটা জানতে ও শিখতে পারবে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘মুষ্টিমেয় লোক সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড করে ইসলামকে দোষারোপ করে। আমি বিশ্বের যেখানেই গেছি, এ বিষয়ে কথা উঠলে সব ফোরামে বলেছি, মুষ্টিমেয় লোকের কর্মকাণ্ডে ধর্মকে দোষারোপ করা যায় না।’

শেখ হাসিনা জানান, ‘আমরা সারা দেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণ করছি। এরমধ্যে ৫০টি আজ উদ্বোধন করছি। এই মসজিদ থেকে মানুষ যেন ইসলামের মূল কথাটা শিখতে পারে, জানতে পারে।’

নতুন সূর্যোদয় ডেস্ক

 

আরো সংবাদ


AD HERE