শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

দেশে এলো ফাইজারের টিকা

দেশে এলো ফাইজারের টিকা - ছবি :

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬ হাজার ২০ ডোজ টিকার (ভ্যাকসিন) প্রথম চালান দেশে এসে পৌঁছেছে।

সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টা ১৫ মিনিটের দিকে এ চালান এসে পৌঁছায় বলে জানান, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের গত ২৭ মার্চ অনুমোদন দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ফাইজারের ভ্যাকসিন সারা দেশে পরিবহন করার মতো কোল্ড চেইন সিস্টেম না থাকায় এগুলো মূলত রাজধানীতেই দেওয়া হবে। ফাইজারের ভ্যাকসিন অবশ্যই মাইনাস ৬০-৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

দেশে ব্যবহারের অনুমোদন পাওয়া চতুর্থ ভ্যাকসিন হলো ফাইজার। বাকি তিনটি হলো— অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, যেটি ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নামে তৈরি করছে, রাশিয়ার স্পুতনিক-ভি ও চীনের সিনোফার্মের ভ্যাকসিন।

নভেল করোনাভাইরাস টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। 

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE