রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

এবারও হজে নিষিদ্ধ হতে পারেন বিদেশিরা

এবারও হজে নিষিদ্ধ হতে পারেন বিদেশিরা - ছবি :

বিশ্বজুড়ে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কায় এ বছরও শুধু স্থানীয় বাসিন্দাদের জন্য পবিত্র হজের অনুমতি সীমিত রাখার পরিকল্পনা করছে সৌদি সরকার।

বার্তা সংস্থা রয়টার্স বুধবার জানিয়েছে, বিশ্বের অন্য দেশের মুসলিমরা হজে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন এবারও।

বিদেশি হজযাত্রীদের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা চলছে ঠিকই তবে তা অনুসরণ করা হবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

বিদেশি হজযাত্রীদের অনুমতি দেয়ার পূর্বপরিকল্পনা বাতিল করেছে সৌদি কর্তৃপক্ষ। এক্ষেত্রে স্থানীয়দের মধ্যে যারা টিকা নিয়েছেন অথবা হজের অন্তত ছয় মাস আগে করোনামুক্ত হয়েছেন, কেবল তাদেরই অনুমতি দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE