শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

‘চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়া অত্যন্ত জরুরি’

‘চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়া অত্যন্ত জরুরি’ - ছবি :

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার সুপারিশ করেছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

মঙ্গলবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসারা বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া অত্যন্ত জরুরি। বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া অত্যন্ত জরুরি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ফুসফুসের পানি কমেছে। তবে অক্সিজেন সাপোর্ট এখনও চলছে।

 

আরো সংবাদ


AD HERE