শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা

নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা - ছবি : নিউজমিডিয়া24

জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের দলের ইশতেহার ঘোষণা করেছেন। আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

নাহিদ ইসলাম জানান শহীদ মিনারে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করা হচ্ছে। ইশতেহারের গুরুত্বপূর্ণ কিছু দফা নিচে দেওয়া হলো:

নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক

জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন

জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার

স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ

সার্বজনীন স্বাস্থ্য

জাতি গঠনে শিক্ষানীতি

তারুণ্য ও কর্মসংস্থান

শ্রমিক কৃষকের অধিকার

নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন

জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা

ইশতেহার ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন তারা এমন একটি রাজনৈতিক দল গঠন করতে চান যেখানে স্বৈরাচার ফিরে আসতে পারবে না।

এর আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন আজ যে ইশতেহার ঘোষিত হচ্ছে তা তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এই ইশতেহার অনুসরণ করে তারা সব সংকট ও সমাধানের পথ খুঁজে নেবে। তিনি আরও বলেন এনসিপি সব ধর্মের মানুষ সব জাতিসত্তা এবং নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।

বিকেল চারটার পর থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শার্মীন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ


AD HERE