বেতনের বিপরীতে বিশেষ ঋণ পাবেন চাকরিজীবীরা

বেতনের বিপরীতে বিশেষ ঋণ পাবেন চাকরিজীবীরা - ছবি : নিউজমিডিয়া24

দেশের প্রথম প্রজন্মের আর্থিক প্রতিষ্ঠান এবি ব্যাংক চাকরিজীবীদের বেতনের বিপরীতে বিশেষ ঋণ সেবা চালু করেছে। শতকরা ১৩ শতাংশ সুদে বেতনের ৬০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাবেন চাকরিজীবীরা। তবে ব্যবসায়ীদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না। যেকোনো ব্যাংকের বাণিজ্যিক মাধ্যমে বেতন হয় এমন চাকরিজীবীরা এবি ব্যাংকের এ ক্ষুদ্র ঋণ সুবিধা নিতে পারবেন।

গতকাল সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ব্যাংকটির নতুন অ্যাপ ‘এবি ডিরেক্ট’সহ মোট চারটি সেবা উদ্বোধন করা হয়। ব্যাংকটির পরিচালক ফজলুর রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সৈয়দ মিজানুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ব্যাংকের পরিচালক ফজলুর রহমান বলেন, এবি ব্যাংক অনেক প্রডাক্ট বাজারে আনছে। সামনের দিনগুলোতে আরো সহজ এবং নির্ভরযোগ্য ডিজিটাল প্রডাক্ট চালু করা উচিত। তারিক আফজাল এখন এবি ব্যাংকে নেই। তাই এই ব্যাংকটিকে এগিয়ে নিতে বর্তমানে যারা আছেন তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা অতীতের দিকে তাকাতে চাই না। সামনে যত ভালো করা যায় সেটি দেখার বিষয়।
ভারগ্রাপ্ত এমডি জানান, নতুন কয়েকটি সেবা যুক্ত করে চালু হওয়া ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের নাম দেয়া হয়েছে ‘এবি ডিরেক্ট’। এ ছাড়াও এবি ইলহাম, এবি আমানী, কোটিপতি ডিপোজিট স্কিম (কেডিএস) ও এবি স্বাচ্ছন্দ্য নামে চারটি নতুন ব্যাংকিং প্রোডাক্ট গ্রাহকদের জন্য চালু করা হয়েছে।

আরো সংবাদ


AD HERE